বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পানছড়ি প্রেসক্লাবের অস্থায়ী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৬’সেপ্টেম্বর বৃহস্পতিবার পানছড়ি পুরাতন কোর্ট বিল্ডিংয়ে বাদ মাগরিব দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।

পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম মাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. বাশার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: নুরুজ্জামান।

পানছড়ি প্রেস ক্লাবের এই সুন্দর আয়োজনের প্রশংসা করে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে । এলাকার মাদক, চোরাচালানীসহ বিভিন্ন দুর্নীতি নিয়ে মুক্ত মনে কাজ করার ব্যাপারে সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে বলে অতিথিরা জানান।

থেকে আরও পড়ুন