বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাটিরাঙ্গায় সেনাবাহিনী দায়িত্বশীল ভুমিকায় জিম্মি দশা থেকে মুক্তি পেলো নারী ও শিশু

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ হাতিয়াপাড়া সমাজে নারী ও শিশুসহ ৪ জনকে জিম্মি দশা থেকে মুক্ত করেছেন সাধারন মানুষের অাস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃপক্ষ ।

স্থানীয় এলাকাবাসী ও আতঙ্কিত জিম্মি দশার শিকার হওয়া নারীর ভাষ্যমতে জানা গেছে, মোঃ তাজুল ইসলাম নামের এক ব্যক্তি ও তার ভাই, বোন, ভগ্নিপতি সহ অপরাপর বহিরাগত সংঘবদ্ধ চক্রের প্রত্যক্ষ অংশগ্রহণে সন্ত্রাসী কায়দায় ঐ মহিলার বসবাসের ঘরে জোর পুর্বক প্রবেশ করে শিশুসহ তাদের অবরুদ্ধ করে রাখেন সারাদিন ।
এ সময় নিজ বসৎ ভিটায় অবস্থানরত ঐ বাসিন্দা আছমা বেগম ও তার শিশু সন্তানসহ অপরাপর এক নারী ও শিশুসহ ৪ জনকে ক্ষুধার্ত অবস্থায় জিম্মি করে আটকে রাখেন তাাজুল ইসলাম গং । এ সময় তাজুল ইসলামের সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্র দা ও লাঠি হাতে নিয়ে বাড়ীর সামনে মহড়া দিতে থাকেন ।
এ সময় অাপত্তি জনক ভাষায় বিভিন্ন ধরনের মানহানিকর গালাগালের মাধ্যমে নারী ও শিশু জিম্মিদের সহ স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেন ।
জানা গেছে, এরআগে এ জিম্মি কান্ডের সাথে জড়িতরাই নিরাপত্তা বাহিনী ও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আছমা বেগমকে মারাত্বকভাবে আহত করে তার বড় বোনকে জোরপুর্বক অপহরন করেন । সেখাানে অপহরন ও ড়যন্ত্রের সাথে যুক্তরা অপহরণকারীকে শারিরীক নির্যাতন ও হত্যর হুমকি দিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাম্পে স্বাক্ষর নেন । যার কয়েকটি স্ট্যাম্প ইতিমধ্যে প্রশাসন জব্দ করতে সক্ষম হয়েছে ।

এ বিষয়ে স্থানীয়দের উপস্থিতিতে অাইন শৃঙ্খলা বাহিনী জিম্মি ও অপহরন কান্ডের সাথে জড়িতদের ঐ নারীর বাড়ী থেকে তাৎক্ষণিক বের হয়ে যাওয়ার নির্দেশনা দেন এবং উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য শালিশী বৈঠকে হাজির থাকার নির্দেশনা দেন ।
জিম্মি দশা থেকে মুক্ত হতে পেরে নিরাপত্তা বাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে আছমা বেগম অন্যান্য।
এ দিকে নিরাপত্তা বাহিনী জিম্মি কান্ডের ঘটনাস্থল ত্যাগের পর পর রাতেই প্রতিবেশী মোঃ রিয়াজ উদ্দীন ও তার স্ত্রী আছমা বেগম সহ অন্যান্যদের গালাগাল করে শান্তিভঙ্গ করার অভিযোগ করেছেন সেখানকার সমাজপতি সাখাওয়াত ।

থেকে আরও পড়ুন