
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকের জান মাল বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শুক্রবার (১৩ ই সেপ্টেম্বর) বিকেলে মোংলার দ্বিগরাজ বাজার এলাকায় রামপাল মোংলা উপজেলা ও পৌর ইউনিটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মোংলা পৌর শাখার আহ্বায়ক সচিন হালদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম , জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব তরুণ দে। বিশেষ বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস সাহা আনন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফ্রন্ট এর বাগেরহাট জেলা শাখার সভাপতি শিমুল রায় এবং মোংলা উপজেলার সদস্য সচিব অলোক হালদার।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, মংলার সাবেক মেয়র বিএনপি নেতা শেখ জুলফিকার আলী, হাফিজুর রহমান তুহিন, শেখ ওজিয়ার রহমান, মাহাবুবুর রহমান মানিক, এমরান হোসেন, মণীন্দ্রনাথ রায় , পঙ্কজ গাইন, পুষ্পেন তরফদার, চিলু গোলদার, সুজিত সাহা প্রমুখ নেতৃবৃন্দ।
