
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে মরহুম হাসিবুর রহমান বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে সাব্বির হোসেন এর সভাপতিত্বে এ খেলা উদ্বোধন করেন ঘোড়াঘাট পৌরসভার তিন বারের সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলন।
ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমির আয়োজনে উদ্বোধনী খেলায় অংশ নেয় পাঁচবিবি ফুটবল একাডেমি ও আর এস এফ সি ফুটবল ক্লাব৷
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম লেলিন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল- মামুন, ছাত্রদল আহ্বায়ক রিজভী আহমেদ রকি, ইমরান খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
