বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রফেসর ওবায়দুল ইসলামকে বিএনপি নেতা মনির ফারাজি ও টিটোর শুভেচ্ছা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল হক ফারাজি এবং মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম হাসান টিটো। শুক্রবার (১৩ ই সেপ্টেম্বর) যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম ১২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনস্বার্থে এই আদেশ জারি করেন। প্রেস বিজ্ঞপ্তিতে মনিরুল হক ফারাজি এবং শামীম হাসান টিটো বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

থেকে আরও পড়ুন