
মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩ টায় উপজেলার রানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩ নং সিংড়া ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি গোলাম রব্বানীর সঞ্চালনায় ৩ নং সিংড়া ইউপি জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন এবং জেলা মজলিসের শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।
এ সময় উপজেলা জামায়াত ইসলামির নেতাকর্মী, যুব-বিভাগ, ছাত্র শিবির সহ অনেকে উপস্থিত ছিলেন।
