বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, র‍্যালি, মতবিনিময় সভা পুরস্কার বিতরণী ও সমাপনী সহ অন্যান্য কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টায় পাইকগাছা বনানী সংঘে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রহিমা আক্তার শম্পা, মোঃ নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ, সদস্য পারুল রানী মন্ডল, মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল ও সুমন শীল। সভায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও অন্যান্য কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ এর সাথে সমন্বয় করে আগামী ১৮.০৯.২৪ তারিখ কর্মসূচির প্রথম ধাপসমূহ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

থেকে আরও পড়ুন