
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ
“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
১০(সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ডুমুরিয়া শাখায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডুমুরিয়া শাখা কর্তৃক “গ্রাহক সেবা মাস’ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলেম ওলামা ও শিক্ষাবিদদের উপস্থিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এফএভিপি ও ডুমুরিয়া শাখা প্রধান জনাব মোঃ অহিদুজ্জামান’র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ জনাব ড. ফেরদৌস খান, বিশেষ অতিথি ছিলেন সাজিয়াড়া শামসুল উলুম কওমী কওমী মাদ্রাসার মুহতামিম ও ইমাম পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাক আহমেদ,আরশ নগর শাহ আফজাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোক্তার হোসাইন,ডুমুরিয়া মজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রশিদ আল – আযাদ, উলা মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান,বানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক
মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ফখরুল হাসান।
অতিথিবৃন্দ ইসলামী ব্যাংকের উন্নতির জন্য দিক নির্দেশনা প্রদানমূলক বক্তব্য প্রদান করেন এবং ব্যাংকের সার্বিক কাজের সাথে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন সাব- রেজিস্ট্রি জামে মসজিদের খতিব ও সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফয়জুল করিম ।
