
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালীর বামন কাটা কবরস্থান সংলগ্ন সেলিনা আক্তার, স্বামী প্রবাসী সাইমন ইসলামের দখলকৃত বনবিভাগের জায়গায় দেদারসে পাহাড় কাটা চালিয়ে যাচ্ছে দখলদার সেলিনা আক্তারের নেতৃত্বে একটি পাহাড়খেকো সিন্ডিকেট। একই এলাকার সাদ্দাম ও বেলালের সহযোগীতায় সেলিনার প্রাকশ্যে পাহাড় কাটার সিন্ডিকেট। পাহাড়খেকো সেলিনাকে আসামী করে গত ২০২২ সনে নাপিতখালি বনবিট মামলা করেছিলো। মামলা হওয়ার পরেও নতুন করে সরকার পরিবর্তনের সুযোগে ফের পাহাড় কাটছে পাহাড়খেকো সেলিনা সিন্ডিকেট।
পাহাড়টি বনবিভাগের রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত হলেও পাহাড়খেকো সেলিনা আক্তার প্রতিবেদককে জানায় পাহাড়টি তার নামে রেজিস্ট্রীভুক্ত ! রেজিস্ট্রীভুক্ত পাহাড়ের মাটি কেটে বিক্রিও করছে প্রকাশ্যে !
উক্ত পাহাড় কেটে মাটি বিক্রি করার বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ন জানান বিষয়টি সরজমিন গিয়ে পাহাড় কাটার বিষয় টা দেখছি, রিজার্ভ ফরেস্টের মালিক বন বিভাগ, কারো রেজিস্ট্রীভুক্ত জমি নই। এর আগেও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযানও চালিয়েছি। তাদের নামে বন আইনে মামলাও দেওয়া হয়েছে। মামলা নং- ২৩/ফুল/০৭/এনকে ২০২২-২৩। মামলাটি এখন বিচারাধীন পর্যায়ে রয়েছে। নতুন করে পাহাড় কাটার বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বনবিভাগের জায়গা কেউ রেজিস্ট্রীভুক্ত দাবি করে পাহাড় কেটে মাটি বিক্রি করা দন্ডনীয় অপরাধ। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
উল্লেখ্য যে, স্ক্যাবেটার দিয়ে পাহাড়কাটার ফলে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার। পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতিও হচ্ছে। এবং প্রবল বর্ষণে পাহাড় ধসের মতো বড় ধরণের দুর্ঘটনার আশংকাও রয়েছেই।
