
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন নবগঠিত মাটিরাঙ্গা প্রেসক্লাব।
নানা পরিবেশ পরিস্থিতি অতিক্রম শেষে নতুন বাংলাদেশ বিনির্মানের প্রয়াসে গন মাধ্যমের নিকট জনগনের প্রত্যাশা কেমন? সে সব বিষয়াদির উপর মতবিনিময় করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দগন ।
বৃহস্প্রতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে মাটিরাঙ্গা প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ভুইয়া ।
এ সময় তিনি নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দকে । এরপর অতিথিগন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গণমাধ্যমের নিকট স্ব স্ব প্রত্যাশা সম্বলিত অনুভুতি ব্যক্ত করেন ।
মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদদীন জয়নাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ সামছুল হক, সাধারন সম্পাদক মাওলানা মোঃ আবদুল জলিল, ইসলামী ছাত্র শিবির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুস ছাত্তার, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি আকাশ, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রহিম উল্যাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলার ছাত্র প্রতিনিধি ফয়জুল্লাহ মীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক, বন্ধু জুনিয়র যুবক্লাব মাটিরাঙ্গা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন প্রমুখ ।
সভায় বক্তারা বলেছেন, ফ্যাসীবাদীরা পুর্বে গণমাধ্যমের স্বাধীন মতামত প্রকাশেের অধিকার ছিনিয়ে নিয়েছিল, যা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকারীদের প্রচেষ্টায় গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে । গণমাধ্যম একটা দেশের সার্বিক কার্যক্রম কে সুসংহত ও সাবলীলভাবে এগিয়ে নিতে অর্থবহ দায়িত্ব পালন করে মন্তব্য করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মানে দেশের প্রয়োজনে গঠনমুলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের অগ্রগতিতে অবদান রাখার প্রত্যাশা করেন ।
এ সময় আমন্ত্রিত অতিথিরা নবগঠিত মাটিরাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং সংবাদ সংক্রান্ত পেশাদারিত্বের কাজে গনমাধ্যমকে সহায়তার আশ্বাস দেন ।
সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য নুরনবী অন্তর মাহমুদ বক্তব্য রাখেন । এ ছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহসভাপতি সাগর চক্রবর্ত্তী কমল, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম, অর্থ সম্পাদক ছোটন চৌধুরী ও দপ্তর সম্পাদক কমল কৃষ্ণ দে ।
প্রতিনিধির নাম 



















