
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট-(দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ঘোড়াঘাটে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১ টায় ঘোড়াঘাটের ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দলটি। এর আগে দুপুর ১২টায় বিএনপি অফিস এর সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপি নেতৃবৃন্দ। শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ঘোড়াঘাট থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান (লাবলুর) সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শামিম হোসেন চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ৩নংসিংড়া ইউনিয়ন শাখার সভাপতি কাজি মোজাম, সেচ্ছাসেবক দলের সভাপতি আতিয়ার রহমান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের কোটি কোটি জনতা স্বৈরাচারমুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছে। যা এনে দিয়েছে এ দেশের ছাত্র জনতা। সামনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগঠনের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বিএনপি’র মধ্যে সন্ত্রাসী ও বিশৃংখলাকারীদের কোন জায়গা নেই। যেই বিশৃঙ্খলা করবেন আর যার বিরুদ্ধে অভিযোগ আসবে তদন্ত করে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। এই দেশ এবং এদেশের মানুষের জন্য তিনি ভাবতেন। তিনি এদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন। দেশের শত্রু ও ষড়যন্ত্রকারীরা তাকে বাঁচতে দেয়নি, তাকে হত্যা করেছে। আপসহীন জননেত্রী খালেদা জিয়ার প্রতি নির্মম নির্যাতন চালিয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন। আপনারা প্রস্তুত হন। গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
মাহফুজুর রহমান সরকার
ঘোড়াঘাট, দিনাজপুর
তাং ০১/০৯/২০২৪
#০১৩১৩-৮৯৮৪৮২
প্রতিনিধির নাম 



















