
নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে রাজস্ব বাজেটের আওতায় মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের পুকুরে মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার ৯টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও জলমহালে ৩৫০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত জন্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্তকরণ করেন জেলা মৎস্য অফিসার কালিপদ রায়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,ভেটেরিনারি সার্জন ডাঃ তারেক হাসান,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,খরনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ, সদর খামার ম্যানেজার মাহমুদুল হাসান প্রমুখ।
প্রতিনিধির নাম 



















