
নুরুজ্জামান লিটন , নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের বিরোদ্ধে অনাস্থা চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখত অভিযোগ মেম্বারদের।
জানা গেছে বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ হোসেন দূর্নিতি অনিয়ম সহ মেম্বারদের সঙ্গে অসৎ আচরণ, গ্রাম পুলিশদের কে অসামাজিক ভাষায় গালিগালাজ ও মারপিট, সহ ইউনিয়ন পরিষদের উন্নয়নের কাছে একক হস্তক্ষেপের কারণ উল্লেখ করে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কঠোর ভুমিকায় ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল হোসেন ১ নং ওয়ার্ড,হারুনুর রশীদ সদস্য ৪ নং ওয়ার্ড, নজরুল ইসলাম সদস্য ৫ নং ওয়ার্ড,এরশাদ আলী সদস্য ৬ নং ওয়ার্ড, সুজাউল করিম ভুট্টো সদস্য ৯ নং ওয়ার্ড, এমরান সরকার লিঠন সদস্য ৮ নং ওয়ার্ড, রোকসানা পারভীন সদস্যা ১,২,৩ নং ওয়ার্ড, মোসলেমা আক্তার সদস্যা ৪,৫,৬,নং ওয়ার্ড,শাহানা পারভীন সদস্যা ৭,৮,৯, নং ওয়ার্ড, বৈকাল ৫ টায় স্বাক্ষর করেছেন।
এবিষয়ে মেম্বার হারুন রশীদ ও আহসান হাবিব উজ্জ্বল এর কাছে জানতে চাইলে তারা বলেন, ছাত্র জনতার চাপে স্বাক্ষর করেছি। মেম্বার এরশাদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্ব ইচ্ছায় স্বাক্ষর করেছি। মেম্বার নজরুল ইসলাম সহ সুজাউল করিম ভুট্ট ও দাপাদার ওবায়দুল ইসলাম ছাত্রদের বারংবার বুঝানোর চেষ্টা করে ব্যার্থ হন।
ছাত্র সমাজ নেতা রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ফিরোজ হোসেন গত ৪ আগষ্ট থেকে অধ্যবধি ২৫ আগষ্ট পর্যন্ত অফিসে আসেনাই এবং বিভিন্ন অনিয়ম ও দূর্নীতী করেন এবং তার সেবা নিতে গেলে তার ব্যাবসাপ্রতিষ্ঠান পাহাড়পুর ইউনিয়ন মৌজা পাঁচঘরিয়া যেতে হয়।
ছাত্র নেতা আমিনুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ফিরোজ হোসেন ইউনিয়ন পরিষদে সময় সঠিক মতো অফিসে না আসায় আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত এবং সে বিভিন্ন অনিয়ম সহ গ্রাম পুলিশ কে মারপিট করার ঘটনার সত্যতা বিধ্যমান। আমরা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।
মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন বলেন,শুনেছি মেম্বারদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে এলাকার কিছু ব্যাক্তি স্বাক্ষর নিয়েছে।এরপর কি হয়েছে তা আমি জানিনা।
