বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাইকগাছায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

শাহাজামান বাদশা, পাইকগাছা প্রতিনিধি।

পাইকগাছার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন জায়গায় জমি দখল, লুটপাট, ঘের দখলসহ নানান অনিয়ম তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সভাপতি নয়ন হোসেন, ঈশিতা এনাম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন আহমেদ , কুয়েটের মোঃ আসির ফয়সাল , মোঃ রাহানুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ ফাহিম শাহরিয়া সজীব ,পাবনা বিশ্ববিদ্যালয়ের মোঃ আশিক হাসান পলক, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকসারা নেওয়াজ, বিএল কলেজের এস এম ওসামা।

থেকে আরও পড়ুন