
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্র জনতাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
শুক্রবার রাত সাড়ে ৭টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপজেলা তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন। এ সময় শপথ পাঠ করা হয়।
কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন, ডিজএবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সারা দেশে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মেধাবী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
