
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র, শিক্ষক, গনমাধ্যম কর্মী, সুশীল সমাজ, বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ও মেয়র আব্দুস সাত্তার মিলন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার নায়েবে আমির মোঃ মোফাখখায়ের ইসলাম, নায়েবে আমির মোঃ আজিজার রহমান, সাবেক আমির মোঃ আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা মোঃ ফারুক হোসেইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাবেক পৌর প্রশাসক মোঃ দিলজার হোসেন বিল্লু, শিক্ষাথী আফ্রিদি কবির রাখা ও আদিবাসি নেতা মিখাইল মার্ডী।
ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন রায়হান কবির।
