ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে শান্তি শৃঙ্খলা রক্ষায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বত্র শান্তি শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

বুধবার (০৭ আগষ্ট) বেলা সাড়ে ৩ টায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা শাখার আয়োজনে ঘোড়াঘাট ডুগডুগিহাট ইসলামী প্রি-ক্যাডেট স্কুল হল রুমে ইমরান হোসেন এর সঞ্চালনায় উপজেলা ভারপ্রাপ্ত জামায়াতে আমীর আজিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কর্মীরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতা কর্মীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘আপনারা কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং করতেও দিবেন না। সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কৃষক, শ্রমিক, দিনমজুর সকল শ্রেণি পেশার মানুষেকে সমান চোখে দেখবেন এবং তাদের পাশে সদা সর্বদা সুখে দুঃখে থাকবেন। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আমাদের আদর্শ দেখে যেন অন্যরা উদ্ধুদ্ধ হয়ে জামায়াতে প্রবেশ করে।

এ সময় আইনশৃঙ্খলা কমিটি গঠন সহ বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ১নং বুলাকিপুর ইউনিয়ন থেকে হেলাল উদ্দিন, ২নং পালশা ইউনিয়ন সেক্রটারী রেজাউল করিম, ৩নং সিংড়া ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন সভাপতি আঃ কুদ্দুস, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্যগণ যথাক্রমে আইয়ুব আলী, নজিবুর রহমান, মনোয়ার হোসেন ,সেক্রেটারী ইমরান হোসেন, উপজেলা জামায়াতের নয়েবে আমীর আজিজার রহমান ও উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম সহ জামায়াতের ইউনিয়ন ও পৌর সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে শান্তি শৃঙ্খলা রক্ষায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা

০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪