
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি
বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ, স্বাগতম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা বিআর ডি কর্মকর্তা রাজিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায় , আরোও বক্তব্য রাখেন মোঃ রাকিব হাসান, অভিজিৎ কুন্ডু,খান আরিফুজ্জামান (নয়ন) প্রমুখ।
স্থানীয় সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদানের অনুষ্ঠানের সূচনা করা হয় নয় (০৯) টি ক্যাটাগরি তে পুরষ্কার প্রদান করা হয়। শেখ মহাতাব হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টিপনা, খর্ণিয়া, তিনি এক জন সফল ক্লাস্টার লিডার। মৃন্ময় গাইন, গুটুদিয়া, তিনি গলদা চিংড়ি উৎপাদনে সফল চাষী। বিজয় কৃষ্ণ বিশ্বাস, রামকৃষ্ণপুর, শলুয়া বাজার, তিনি দেশীয় প্রজাতির কৈ, শিং মাছ উৎপাদনে সফল চাষী। সুজলা মন্ডল, হোগলা বুনিয়া, গজালিয়া, তিনি কার্প জাতীয় মাছের ফ্যাটেনিং এ সফল চাষী। লাবনী রায়, শিবনগর, সফল সিবিও লিডার। অভিজিত কুন্ড টুটুল, সাজিয়াড়া, তিনি একজন গুনগত মান সম্পন্ন কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনে সফল চাষী। অশ্বীনি গাইন, রুদাঘরা, তিনি এক জন গলদা-কার্প মিশ্র চাষে সফল চাষী।কুমারেশ বৈদ্য, জিয়ালতলা, তিনি এক জন সফল সিবিজি লিডার। গাজী এজাজ আহমেদ, শাহাপুর, তিনি এক জন কার্প জাতীয় মাছ উৎপাদনে সফল চাষী।
আলোচনা সভার পূর্বে ৬ শতাধিক মৎস্য চাষীদের নিয়ে িশাল একটি র্যালি বের করে বাজারে প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ শেষে ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুকুরে রুই, কাতল, মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন।
