
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় মানিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে এ কাউন্সিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
কাউন্সিলে পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে হাফেজ মাওলানা ফজলুল হক সভাপতি, মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী সাধারণ সম্পাদক, মাওলানা ইমাম হোসাইন সাংগঠনিক সম্পাদক ও মুফতি মাঈন উদ্দিন জামিল অর্থ সম্পাদক নির্বাচিত হয়।
উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, সহ-সভাপতি হাফেজ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ ও হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন।
কাউন্সিলে বক্তাগণ বলেন, বর্তমান জাতির এই ক্রান্তিকালে কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধভাবে এক প্লাটফর্মে থাকার কোন বিকল্প নেই।র ইসলামী শিক্ষাকে ত্বরান্বিত করা ও আলেম ওলামাদের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার লক্ষেই এই ইসলামী সংগঠন। মহান আল্লাহর আইন ও মহানবী সা. এর আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ।
পরে ইসলাম ,দেশ ,জাতি ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
