
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি ইসলামী আইন গবেষণা পরিষদের উদ্যোগে “আশুরার তাৎপর্য ও ১৪৪৬ হিজরী সনের সাংগঠনিক কার্যক্রম পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুলাই বুধবার সকাল ১১টায় হেরিটেজ পার্ক হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা মুফতি মতিউর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদ মাওলানা মুফতি আলমগীর হোসেন এর সঞ্চারণায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ও বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি শফিউল্লাহ আল হাবিবী।
সভায় আলোচনা অংশগ্রহণ করেন সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম,কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান,মোহাম্মদপুর মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন,সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক জামি,অর্থ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হান্নান, সহ পচার সম্পাদক সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আব্দুল হান্নান জুলফিকার, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুফতি হাবিবুর রহমান আজিজী প্রমুখ। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিনিধির নাম 

























