
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ গুইমারা উপজেলার সাবেক সভাপতি ও খাগড়াছড়ি সদর দক্ষিণ ভুয়াছড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২জুলাই) দিবাগত রাত ২টার দিকে গুইমারা জালিয়া বড়পিলাকস্হ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম উলামা, মসজিদে ইমাম -খতিব গণ শোক প্রকাশ এবং শোকাহত পরিবার-পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আজ ৩জুলাই বুধবার বাদে যোহর বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মহান আল্লাহ!তার ভুলক্রটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুন। আমীন
