বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ায় অর্থনৈতিক শুমারী-২০২৪ লিস্টিং কার্যক্রম প্রশিক্ষণের শুভ উদ্বোধন

খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা প্রতিনিধি)

“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” জাতীয় অর্থনৈতিক শুমারি ২০২৪ ইং উপলক্ষে শুক্রবার (২৮ জুন) সকাল ৯ টায় খুলনার ডুমুরিয়া উপজেলার ৫ টি জোনে লিস্টিং কার্যক্রম প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা পরিসংখ্যান অফিসার ও অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রমের জেলা সমন্বয়কারী(ডিসিসি) মোঃ মাজেদুর রহমান’র নিকট থেকে তথ্য সুত্রে জানা যায়, এবারের অর্থনৈতিক শুমারির কাজে ডুমুরিয়া উপজেলার ৫ টি জনে ৫ জন জোনাল অফিসার, ৫ জন আইটি লিস্টার ও ১৫৯ জন গণনাকারী লিস্টিং কার্যক্রমে নিযুক্ত রয়েছেন।তিনি আরোও বলেন, তিনি ডুমুরিয়া উপজেলা সহ ফুলতলা,কয়রা,পাইকগাছা উপজেলাতে ডিসিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্বশীল সূত্র বলছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও প্রকাশনার নিমিত্ত বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে আসছে। বিবিএস কর্তৃক সম্পাদিত শুমারিসমূহের মধ্যে জনশুমারি ও গৃহগণনা, কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ও অর্থনৈতিক শুমারি অন্যতম। অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়।
বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হতে ক্রমশ পরিবর্তিত হয়ে শিল্প ও সেবা নির্ভর হয়ে উঠছে। ফলে এসব খাতগুলো জাতীয় আয় ও কর্মসংস্থানে অধিকতর অবদান রাখছে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ খাতসমূহের হালনাগাদ তথ্য-উপাত্ত প্রয়োজন। জাতীয় অর্থনীতির এ উত্তরণলগ্নে অর্থনৈতিক শুমারির গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক শুমারি জাতীয় ও স্থানীয় পর্যায়ে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

থেকে আরও পড়ুন