ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব- ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক বাংলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম ও উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম। উদ্বোধনী খেলায় ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন কে ৩-০ গোলে পরাজিত করে ১১নং বৈরচুনা ইউনিয়ন। এর আগে উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ খায়রুল আনাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সবুর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহরাব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেজওয়ানুল আমিন রেজু, প্রমুখ। এবারের টুর্নামেন্টে ১১টি দল অংশ নিচ্ছে। আগামী ১২ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

০৫:০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪