
নুরুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল গ্রামে লাভেলো আইসক্রিমে একটি হাস্যকর ও চাঞ্চল্যকর বিয়ের ঘটনা ঘটেছে।২৬ জুন,বৃহস্পতিবার সকালে এমন বিয়ের ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জানা যায়, মোছাঃ খাদিজা আকতার (৩২) দীর্ঘ কয়েক বছর লাভেলো আইসক্রিম সংলগ্ন ভাড়া বাসায় থাকেন এবং লাভেলো আইসক্রিমে ট্রেনিং অপারেটর হিসাবে স্থায়ী চাকরি করেন। সাড়ে চার মাস আগে বগুড়া থেকে আসা উক্ত প্রতিষ্ঠানে অস্থায়ী চাকরিজীবি মাহি (১৭) কে পটিয়ে গতকাল ২৭ জুন,রোজ বৃহস্পতিবার ময়মনসিংহ কোর্টে নিয়ে বিয়ে করেন। ভদ্র মহিলার এটি চতুর্থ বিয়ে এবং প্রথম স্বামীর ঘরে ১২ বছরের একটি পুত্র সন্তান ও রয়েছে।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির একজন প্রোডাকশন অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি খাদিজার বিরুদ্ধে কম বয়েসী ছেলেদের প্রতি প্রবল আকর্ষণের অভিযোগ এনে বলেন: এই মহিলা বরাবরই অল্প বয়েসী ছেলেদের প্রতি আকৃষ্ট হয় ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় তার আচরণেই তা স্পষ্ট। সম্প্রতি ঘটে যাওয়া এই বিয়ের বিষয়ে তিনি আরও বলেন এতে ছেলেটির ভবিষ্যৎ নষ্ট হলো, এমনকি খাদিজার কারণে মাহি বাপ মায়ের সাথে সম্পর্ক চ্ছেদ করেছে। ভবিষ্যতে এই মহিলার অসংলগ্ন আচরণ ও অন্যান্য কারণে এই বিয়ে টেকার সম্ভবনা খুবই কম।
প্রতিনিধির নাম 



















