ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার দায়িত্বশীলদের প্রশিক্ষণ সম্পন্ন

নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের জন্ম। উপমহাদেশের প্রখ্যাত ওলামা-মশায়েখের হাতে রচিত হয়েছে এ সংগঠনের বুনিয়াদ। প্রতিষ্ঠাকাল থেকে তাকওয়া ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে সংগঠনটির নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস অব্যাহত রয়েছে। সংগঠনের নেতা-কর্মীদেরকে প্রাতিষ্ঠানিক সিলেবাস, সাংগঠনিক পাঠ্যক্রম ও প্রশিক্ষণলব্ধ দক্ষতা ইসলামী সমাজবিনির্মাণে কাজে লাগাতে হবে।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা দায়িত্বশীলদের প্রশিক্ষণ কোর্সে দাওয়াতী কাজের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণদানকালে একথা বলেন।
রবিবার (২৩ জুন) বিকাল ৩ টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে হেদায়তী আলোচনা করেন, জেলা নেজামে ইসলাম পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। এ প্রশিক্ষণ কোর্সে বিষয়ভিত্তিক প্রশিক্ষক ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের সাবেক জেলা সভাপতি, জেলা ইসলামী যুবসমাজের সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী। তাঁরা সংগঠনের পাঁচদফা কর্মসূচি, দায়িত্ব পালনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন।
জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু। শুরুতে কুরআন মজিদ থেকে তিলাওয়াত করেন, রামু উপজেলা সদস্য হাফেজ এহসানুল হক। এ প্রশিক্ষণে দায়িত্বশীলদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, দফতর সম্পাদক আহমদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার দায়িত্বশীলদের প্রশিক্ষণ সম্পন্ন

১০:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪