বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার নিয়ামতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সেনা সদস্য ও মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
২৪ জুন,সোমবার নওগাঁর এই দুই উপজেলায় দুজনের যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনা সূত্রে জানা গেছে,নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় জিহাদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হন। উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হসপিতাল প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জুন) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে বেলা সাড়ে ১১টার দিকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে উক্ত যুবক নিহত হন।নিহত যুবকের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামে ও তার বাবার নাম আব্দুস সামাদ।
অপরদিকে নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নয়ন (২৮) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ছাতড়া ধর্মপুর মোড় এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত নয়ন ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্য নয়ন ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। আজ সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী এলাকার দিক থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্হলেই নয়নের মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কওছার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

থেকে আরও পড়ুন