
স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি ::
খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২ টায় জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ গুইমারা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন শেখ এর সভাপতিত্বে প্রচার সম্পাদক কে এম নাঈমুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা ক্বওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন বেফাক বোর্ড খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মুফতি নোমান, ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম।
এসময় গুইমারা উপজেলা শাখার দায়িত্বশীল সহ উপজেলার আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমাদের সমাজের রন্ধে রন্ধে চুরি-ডাকাতি,খুন -ধর্ষণসহ অনৈসলামিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকে কলুষমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামাঐক্য পরিষদ আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহর আইন- কানুন ও মহানবী সা. এর সুন্নাহর আলোকে অগ্রণী ভূমিকা পালন করছে।
উক্ত অনুষ্ঠানে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি পর্ব শেষে শপথ পড়ানোর মাধ্যমে দায়িত্বশীল মধ্যে দায়িত্ব হস্তান্তর করেন খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী। তিনি আগামী এক বছরের পরিকল্পনা ঘোষণা করেন ।
পরে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিনিধির নাম 



















