ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা জামে মসজিদ ও উপজেলা (মাদানীনগর) মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র, কাউলীবেড়া ঈদগাহ ময়দান, পল্লীবেড়া মাদ্রাসা ময়দান, গঙ্গাধরদী দারুল আরকাম মাদ্রাসা মাঠ, বালিয়াচরা মাদরাসা মাঠ, মুনসুরাবাদ ঈদগাহ মাঠ, মালীগ্রাম ঈদগাহ ময়দান সহ বিভিন্ন স্থানে ভাবগাম্ভীর্য পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতগুলোতে মুসল্লীদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়।

ফরিদপুর – ৪ আসনের সাংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মসজিদে ঈদের নামায আদায় করেন। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়াসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এক বক্তব্যে সাংসদ নিক্সন চৌধুরী বলেন, দেশ ও দেশের জনগণ ভাল থাকুক। তিনি তার নির্বাচনী এলাকার সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

এদিকে উপজেলার এতিহ্যবাহী বালিয়াচরা মাদরাসা ঈদগাহে পূর্বনির্ধারিত সময় সকাল ৭টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে আলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, অবসরপ্রাপ্ত এএসপি বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ আরআই গিয়াসউদ্দিন, মো. সাহাবুদ্দিন, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, পুলিশ সাব ইন্সপেক্টর হেদায়েত হোসেন মোল্লা, সেবা ডেন্টাল কেয়ারের পরিচালক মো. এসকেন্দার মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন হাফেজ আবুল খায়ের বাবলু, মাষ্টার আ. বাকী, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, ফ্যমিলি প্লানিং ইন্সপেক্টর (এফপিআই) এনায়েত হোসেন, কামাল মাতুব্বর, আ. রাজ্জাক মুন্সি, ইউপি সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী সহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার মুসল্লি।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি, মৃত ব্যক্তিদের রুহের কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজের পূর্বে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হাফেজ মাওলানা ডা. মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, আমরা যাদের অসিলায় (পিতা- মাতা) এ সুন্দর পৃথিবীতে এসেছি তাদের সাথে সুন্দর-ভালো ব্যবহার করা এবং তাদের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। তিনি জাতীয় সম্পদ পশুর চামড়া সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েও বক্তব্য দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরের ভাঙ্গায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

০৯:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪