
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
আল্লামা ফজলুল করিম (রহ.)ফাউন্ডেশন এর উদ্যোগে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপনায় কুরবানীর দ্বিতীয় দিন খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার গরিব ,অসহায় ও নও মুসলিমের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।
আজ (১৮জুন)মঙ্গলবার সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা সদরের বায়তুল করিম মাদ্রাসায় প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে গোশত বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে আলোচনার পর গোশত বিতরণ করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী।
এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলার শাখা সেক্রেটারি মাওলানা নূরুল কবির আরমান, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি আব্দুল হক গাজী, সেক্রেটারী মাওলানা কাউসার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরী , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী , মাদ্রাসার শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম,শ্রমিক আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল আরিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
