ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জননেতা আব্দুল আলিম

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা-২০২৪ এর শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের গর্বিত সন্তান,বিশিষ্ট সমাজ সেবক,জনদরদী জননেতা মোঃ আব্দুল আলিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবানী। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
তিনি আরো বলেন- ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

আলিম আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল-আযহা উপলক্ষে ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখার আহবান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জননেতা আব্দুল আলিম

১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪