ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

জার্মান রাজনৈতিক দল সিডিইউ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশের ইউনুস আলী খান

নিজস্ব প্রতিবেদকঃ জার্মানির মেইনজ শহরের স্থানীয় সরকার নির্বাচনে (কমিউনাল ভাল) প্রার্থী হয়েছেন প্রবাসী বাংলাদেশি ইউনুস আলী খান।

রোববার (৯ জুন) অনুষ্ঠেয় এ নির্বাচনে তিনি জার্মান রাজনৈতিক দল সিডিইউ থেকে প্রার্থী হয়েছেন। ইউনুস আলী খান সিডিইউ’র মেইনজ শহরের কার্যনির্বাহী কমিটির সদস্য।

বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করা ইউনুস আলী খান দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন। তিনি জার্মানিতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ১৯৮০ সালের ১৬ ডিসেম্বর থেকে কর্মরত আছেন। ২০২২ সালে মার্কিন সেনা পরিবারে চল্লিশ বছরের অধিক সময় ধরে কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পদক পেয়েছেন তিনি।

ইউনুস আলী খান বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি। এছাড়া তিনি জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি সিডিইউ থেকে ২০১৪ এবং ২০১৯ সালেও মেইনজ শহরের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবক হিসেবে প্রবাসে এবং দেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

ইউনুস আলী খান বলেন, প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা এবং বাংলাদেশে যারা আছেন সকালকে জানাচ্ছি জার্মানি থেকে সালাম ও ঈদের শুভেচ্ছা। আমি জার্মানিতে বিগত ৪৪ বছর যাবৎ সন্মানের সাথে বসবাস করি। আমার মুখ্য উদ্দেশ্য বাংলাদেশকে সন্মানিত করা। তাই আমার নির্বাচনে অংশগ্রহণ করা। ১৯৭১ সালের পরবর্তীতে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে জার্মান সরকার আমাদের সব সময় পরামর্শ এবং সাহায্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে আমাকে বলেছেন তোমরা যে যেখানে বিদেশে থাকো তোমারা সেখানকার স্থানীয় রাজনীতিতে যোগদান করো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জার্মান রাজনৈতিক দল সিডিইউ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশের ইউনুস আলী খান

০৩:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪