
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জুন ২০২৪ ইং) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবীদ মহাদেব চন্দ্র সানা,বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষণ) এস.এম মিজান মাহমুদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন।
আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,উপ- সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,কৃষি উদ্যোক্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষাণ-কৃষাণীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়।উল্লেখ্য উক্ত মেলা ০৫ জুন থেকে ০৭ জুন ২০২৪ ইং পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। মেলায় ১২ টি স্টলে কন্দাল জাতীয় ফসলের প্রদর্শনী প্রদর্শন করা হয়।
