
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ অধীনে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ৪নং টাওয়ারটিলা দারুল উলুম সাহিদা -সুমাইয়া (রা.)বালিকা মাদ্রাসার উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫জুন) বুধবার দুপুর ১২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
মাদ্রাসার পরিচালক কমিটির সভাপতি হাজী মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুরাতন লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন, যতটুকু দ্বীনি শিক্ষা অর্জন করলে আমার দৈনন্দিন যাবতীয় কাজ ইসলামী শরীয়াহ মোতাবেক করতে পারবো ,ততোটুকু জ্ঞান অর্জন করা সকলের উপর ফরজ। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বেঁচে থাকবে ,ততোদিন কেয়ামত হবে না। শুধু শিক্ষা মানুষ বানায় না বরং সুশিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ বানায়।
অনুষ্ঠানে দীঘিনালা বোয়ালখালী নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা অহিদুজ্জামান,খাগড়াছড়ি কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান , ছোট মেরুং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হামিদুল্লাহ নোমান ,মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মাদ্রাসার ৮ জন কৃতি ছাত্রী মরিয়ম বিনতে নিজাম, সাদিয়া বিনতে হালিম, সাদিয়া বিনতে জাহের, হাদিসা বিনতে হারিস, হালিমা বিনতে শাহীন, রূপালী বিনতে আমির, মাহফুজা বিনতে মোস্তফা ও তামান্না বিনতে লতিফের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে তুলে দেয়া হয়।
