ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের সমর্থনে ইতালিতে নির্বাচনী প্রচারণা সভা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

আগামী ৫জুন আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন শোভন এর সমর্থনে ইতালিতে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া বাসী এক নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেছে।

৩জুন (সোমবার) রাজধানী রোমে মন্তেভেরদে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বাছির মিয়া’র সভাপতিত্বে, রিপন শাহ ও মামুনের রশিদের যৌথ পরিচালনায় এবং শাহীন হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ ও প্রবাসীগণ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে আনারস মার্কা পদপ্রার্থী শাহাদাৎ হোসেন শোভন এর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়ষি প্রশংসা করে ভোট ও দোয়া কামনা করেন। এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন নেতৃত্বের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর কে ডিজিটালভাবে রুপান্তরিত করতে আনারস মার্কায় ভোট দিয়ে শাহাদাৎ হোসেন শোভন কে জয়যুক্ত করে মানুষের সেবার মান বৃদ্ধি করার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের সমর্থনে ইতালিতে নির্বাচনী প্রচারণা সভা

০৯:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪