ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিদেশি টাকার প্রলোভন দেখিয়ে প্রতারণা, অবশেষে ডিবির হাতে আটক

গোলাম রাব্বি, বরগুনা জেলা প্রতিনিধি:

নিজেদেরকে গ্রাম্য সহজ সরলভাবে উপস্থাপন আবার কখনো বা সুইপার পরিচয়ে বিভিন্ন জেলায় গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন তারা। সৌদিতে থাকা ভাইয়ের কুড়িয়ে পাওয়া রিয়েল বিক্রির নামে কমিশনে প্রতারণা করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ডিবির হাতে আটক হওয়া প্রতারক চক্রের পাঁচ সদস্য। রবিবার (৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম। এসময় আটককৃতদের কাছ থেকে চারটি সৌদি রিয়েল ও রিয়েল সাদৃশ্য কাপড়ে মোড়ানো সাবান এবং ভাজকরা পুড়ানো পত্রিকা উদ্ধার করার কথা জানিয়েছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া পাতাকাটা গ্রামের মৃত নিজাম ফকিরের ছেলে সানু ফকির, মৃত লতিফ হাওলাদারের ছেলে তৈয়ব হাওলাদার, আবদুস সোবহান খানের ছেলে মিজানুর রহমান মিজান, ঘটখালী গ্রামের খোয়শেদ আলম সিকদারের ছেলে আল ইমরান ওরফ সুজন সিকদার ও একই উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্বাস বয়াতীর ছেলে শাহীন বয়াতি। বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ সৌদির রিয়েল বিক্রির নামে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম, এস আই মারুফ আহমেদ ও এএসআই রুবেল হাওলাদারের নেতৃত্বে বরগুনা ডিবি সদস্যের একটি দল প্রতারক চক্রের ওই পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করেন। এসময় এক ইউপি সদস্য ও তার এক ভাগিনা এই চক্রের সাথে জড়িত রয়েছে বলে ডিবি পুলিশের জিজ্ঞেসাবাদে জানিয়েছেন আটককৃতরা। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম কালবেলাকে বলেন, ডলার বা সৌদির রিয়েল তাদের কাছে গচ্ছিত আছে বলে মানুষের মনে বিশ্বাস জন্মাইয়া তারা প্রতারণা করে আসছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। অপর আর এক অভিযানে, ৩০০ গ্রাম গাঁজাসহ বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের সুজার খেয়াঘাট এলাকা থেকে শাকিল নামের এক মাদক কারবারিকে শশুড় বাড়ী থেকে আটক করেছে ডিবি পুলিশ। শাকিল জেলার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ রানীপুর এলাকার জালালের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বিদেশি টাকার প্রলোভন দেখিয়ে প্রতারণা, অবশেষে ডিবির হাতে আটক

০৫:১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪