ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় তীব্র তাপদাহে হিটস্ট্রোকে এক শিক্ষকের মৃত্যু

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁ জেলার নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে বালাতৈড় দাখিল মাদরাসার শাহাদাত হোসেন (৪২) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন বালাতৈড় দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোক করেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করলে পথেই তার মৃত্যু হয়।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম বলেন, প্রাথমিক অবস্থায় শাহাদাত হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় তীব্র তাপদাহে হিটস্ট্রোকে এক শিক্ষকের মৃত্যু

০৫:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪