ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শাজাহানপুরে বৃষ্টির জন্য বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায়

মহিউদ্দিন নিজস্ব প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুরে অনাবৃষ্টি ও দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার ডোমুনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন মাঝিরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও সাবেক চেয়ারম্যান মাওলানা মো: আব্দুস সালাম এবং সকাল ১০ টায় সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদরাসার মাঠে খোলা আকাশের নিচেও এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন আরবি প্রভাষক সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদরাসা মোহাম্মাদ নাঈমুর রহমান। নামাজে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। নামাজ পড়তে আসা এক মুসল্লি বলেন, প্রচণ্ড গরম ও দাবদাহে বৃষ্টির দেখা নেই। তাই নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছি। এত রোদে মানুষ ঘরেও থাকতে পারছে না। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে কুদরতি বৃষ্টি দিন। আরেক মুসল্লি বলেন, গত কয়েক মাসেও শাজাহানপুরে বৃষ্টির দেখা মেলেনি। প্রচণ্ড রোদ ও দাবদাহে মানুষ ভোগান্তিতে রয়েছে। বৃষ্টি ছাড়া এ দাবদাহ কিছুতেই কমবে না। সে জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শাজাহানপুরে বৃষ্টির জন্য বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায়

১২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪