
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা সদরের কয়েকটি পয়েন্টে তীব্র গরম ও প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ঠান্ডা শরবত পানীয় বিতরণ করা হয়েছে।
আজ(২৫এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সকল পেশার মানুষের মাঝে এ ঠান্ডা শরবত বিতরণ করা হয়। জনকল্যাণ সংস্থার এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ।
এসময় সংস্থার সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন
ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ
এর নেতৃত্বে সংস্থার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















