ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন

শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযা শেষে ৮নং রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের বাসিন্দার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গাজী’র (৭২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় ঈদগাঁও মাঠে জানাযা পূর্বে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে গার্ড অব প্রদান করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় ওসি মো. ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার, সবুর সরদার, ফয়জুল্লাহ, আমীর আলী সরদার, রওশান আলী, আরিজুল শেখ, সোহরাব উদ্দিন, শাহাজাহান মোড়ল, মুক্তিযোদ্ধা’র পরিবারের সদস্য, ইউপি সদস্য গণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মঙ্গলবার দুপুর ৩টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —- রাজিউন)। মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন

০৮:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪