ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইসলাম ধর্মাবলম্বীদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন মাটিরাঙ্গার রঞ্জিত বনিক

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে নিজের ভুল শিকার করে ইসলাম ধর্মাবলম্বীদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন মাটিরাঙ্গা বাজারের সেই স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত বনিক ।
তিনি মাটিরাঙ্গা উপজেলার সনাতনী সম্প্রদায়ের সর্বোচ্চ নেতৃবৃন্দ, বৌদ্ধ ধর্মাবলম্বী নেতা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠন এর নেতৃবৃন্দের উপস্থিতিতে এই আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন ।

রবিবার বেলা ২ ঘটিকার দিকে মাটিরাঙ্গা পৌর মেয়র কার্যালয়ে এক জরুরী মতবিনিময় সভায় এই ক্ষমা প্রার্থনা করেন রঞ্জিত বনিক ।

এ সময় শান্তি-সম্প্রতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন জাতি, ধর্ম ও গোত্রের মানুষ একসাথে মাটিরাঙ্গায় বসবাস করছে যাচ্ছে যুগ যুগ ধরে মন্তব্য করে বক্তারা ভবিষ্যতেও যেনো কেউ কারো ধর্মকে আঘাত বা অবমাননা না করে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।
এ ছাড়াও শান্তি সম্প্রীতি ও সহাবস্থান বজায়ে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করনে সকল ধর্মের মানুষকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।
সভায় ইসলাম ধর্ম শান্তির ধর্ম, হযরত মোহাম্মদ (সাঃ) এর ক্ষমা ও ত্যাগের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্বারোপ করে মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলেছেন, যেহেতু রঞ্জিত বনিক অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে তিনি এই ধরনের ধর্ম বিদ্বেষী কার্যকলাপ থেকে বিরত থাকবেন বলে সকলকে আশ্বস্ত করে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মুসলিম সম্প্রদায়ের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। তাই ক্ষমা প্রার্থনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে রঞ্জিত বনিককে ক্ষমা করে দেন উপস্থিত সকল মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ । এ সময় রঞ্জিত বনিকের সাথে কোন প্রকার বাকবিতন্ডায় না জড়ানোর জন্য সকল মুসলিম সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ । সভায় একে অপরের ধর্মকে সম্মান দেখানোর জন্য ঐক্যমত পোষণ করেন উপস্থিত সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।

সভায় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর কাউন্সিলর মো: সহিদুল ইসলাম সোহাগ, মিজানুর রহমান খোকন, মোঃ তফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক কাজী সলিম উল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা বেফাক সভাপতি মাওলানা মো: আনোয়ার হোসেন মিয়াজী, মাটিরাঙ্গা উপজেলা কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, মাটিরাঙ্গা উপজেলা খেদমাতুল উম্মাহ’র সভাপতি মুফতী আব্দুল হান্নান জুলফিকার, মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থা’র সভাপতি মাওলানা মোঃ আবুল খায়ের, মাটিরাঙ্গা উপজেলা সনাতন সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, বলিটিলা শংকর মঠ ও গীতা আশ্রম এর সাধারণ সম্পাদক কৃষ্ণ দে, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি ব্রজলাল দে সহ বিভিন্ন সম্প্রদায়ের আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শুক্রবার ৫ এপ্রিল ২০২৪ তারিখে ঢালাওভাবে সমস্ত মুসলমানকে রাজাকার আখ্যায়িত করে গরুর মাংস খাওয়া ও কোরবানী সংক্রান্ত ধর্মীয় বিষয়ে অশোভনীয় মন্তব্য করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে পোষ্ট করায় গ্রেফতার হন রঞ্জিত বনিক । অন্যদিকে বিষয়টি সনাতনী সম্প্রদায় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে তাকে সনাতন সমাজ কল্যান পরিষদসহ বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের দায়িত্বশীল পদ থেকে বহিস্কার করা হয় ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইসলাম ধর্মাবলম্বীদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন মাটিরাঙ্গার রঞ্জিত বনিক

০৩:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪