
খান আরফিুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি খুলনা/
বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোঃ বদরুদ্দোজা বাবলুকে সভাপতি এবং শেখ সাঈদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজলোর ঐতিহ্যবাহী মেছাঘোনা ঈদগাহ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৭ টায় ঈদগাহ মাঠ এলাকার ৩টি মসজিদের মুছাল্লীদের সমন্বয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরর জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী মহালদার, যুগ্ম সম্পাদক এড.শেখ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ এনায়েত হাসান মোল্যা, সহকারী কোষাধ্যক্ষ শখে হেদায়েতেুল্লাহ, দাতা সদস্য প্রভাষক শেখ জিয়াউর রহমান। এ সময় একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদষ্টেরা হলেন ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, আলহাজ্ব শেখ শফিকুল ইসলাম,মোঃ লুৎফর রহমান শেখ ও শেখ লতিফুর রহমান।মোঃ বদরুদ্দোজা বাবলুর সভাপতিত্বে এ সভায় বক্তৃতা করেন,শেখ আব্দুল মজিদ,শেখ মকবুল হাসান, শেং মফিজুর রহমান, মোঃ হারুনুর রশীদ খান, শেখ তরিকুল ইসলাম,শেখ আছাউর রহমান, মোঃ ইয়াসিন মোল্যা প্রমুখ। সভাটির সঞ্চালনায় ছিলেন মাঃ মঞ্জুরুল হক মঞ্জু।
প্রতিনিধির নাম 



















