
মোক্তার হোসেন,ষ্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক সংগঠন সাওয়ারের সহায়তায় ১০০ বাঘ বিধবা সদস্যের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মাঠে সেচ্ছাসেবী সংগঠন সাওয়ারের সহায়তায় এই ঈদ খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সাওয়াবের সহায়তায় প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল ও ২০ কেজি আটা পেয়ে বেশ খুশি অসহায় বাঘ বিধবা নারীরা। উল্লেখ্য ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর জরিপে দেখা যায়,২০০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২২ বছরে কয়রা উপজেলার প্রায় ১৫৪ জন বাঘের আক্রমণে মারা গেছেন। এর মধ্যে আমাদী ইউনিয়নে ২২ জন বাগালী ইউনিয়নে ১৭ জন, মহারাজপুর ইউনিয়নে ২১ জন, সদর ইউনিয়নে ৩৭ জন, উত্তর বেদকাশী ইউনিয়নে ৪৩ জন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে ৩১ জন বাঘের আক্রমণে মারা যায় । অভাব – অনটন আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাসরত ১, হাজার ২০০ বাঘ বিধবা নারী। তাদের দাবি সামাজিক সংগঠনের পাশাপাশি সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারলে সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারবে। এবং সাংসারিক কষ্টের পাশাপাশি মানবিকভাবে নিগৃহীত নিপীড়নাত্মক গ্লানি থেকে মুক্তি পেয়ে বাঁচতে পারেন । অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের বাঘের আক্রমণে নিহত পরিবাবের সদস্য রয়েছেন ১৪৫ জনের মতো, তারা খুবই অসহায় ও দরিদ্র। তারা এই সহযোগিতাটুকু পেয়েই অনেক খুশি হবে। প্রতিটি সংস্থার মাধ্যমে তাদের সহযোগিতা করা প্রয়োজন। সাওয়াবের উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন, শুধু ১০০ জনের মধ্যেই নয়, উপজেলার সকল বাঘের আক্রমণে নিহত পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করতে পারলে ভালো হতো। বিশেষ অতিথির বক্তব্যে সাওয়াবের হেড অফ প্রোগ্রাম মোঃ. লোকমান হোসেন বলেন, উপকুলবর্তী অঞ্চল কয়রায় অসহায় মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সাওয়াব। ইতোপূর্বে এই জনপদের মানুষের খাবার পানির জন্য দেড় শতাধিক গভীর নলকূপের ব্যবস্থা করা হয়েছে সংস্থার মাধ্যমে। এর আগেও বাঘ বিধবাদের সহযোগিতা করা হয়েছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় জেলেদের বিনামূল্যে নৌকা প্রদান করা হয়েছে। এ রমজানে বাঘে ধরা পরিবারগুলোর মুখে একটু হাসি ফুটাতে আমাদের এই আয়োজন। এ ধরনের সহযোগিতা এ অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের জন্য অব্যহত রাখা হবে। সাওয়ারের কয়রা উপজেলা সমন্বয়কারী ইউপি সদস্য সরদার আবু হাসান বলেন, অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সওয়াব কাজ করে থাকে। কয়রায় এক ঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে ছিন্নমূল মানুষের বিভিন্ন সেবা কার্যক্রম চলমান রাখা হয়েছে। এটি অব্যহত রাখা হবে। এ সময় রমজানের উপহার সামগ্রী পেয়ে তারা খুবই খুশি বোধ হয়েছেন। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, সাওয়াবের প্রোগ্রাম অফিসার আবু সাইদ মোল্যা, সাওয়াবের কয়রার সমন্বয়কারী ইউপি সদস্য আবু হাসান, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, সাওয়াবের স্বেচ্ছাসেবী টিমের সদস্য ডা. মুজাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্যাহ আল জোবায়ের, রাসেল, সবুজ, রিপন, এস এম মনিরুল ইসলাম, কোহিনুর আলম, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল আমিন প্রমুখ।
প্রতিনিধির নাম 



















