ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় পুলিশের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ::
পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ করেছে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) সন্ধ্যায় পুলিশ সুপার মুক্তা ধর গুইমারা থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের সাথে ইফতার এবং দুঃস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন তুলে দেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযমও
আত্মশুদ্ধির মাস। এই সময়ে সকল বিষয়ে
সংযমসহ সকলের প্রতি আন্তরিকতা ও ভালবাসা
থাকা প্রয়োজন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি এই সমাজেরই অংশ, তাদেরকে সমাজের মূল স্রোতে
নিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজে যারা নিম্নআয়ের দুঃস্থ মানুষ আছে তাদেরকে ও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নিতে হবে।
সকলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি তাই গুইমারা থানার অফিসার ইনচার্জ এর আয়োজনে এ সামান্য চেষ্টাসহ খাগড়াছড়ি জেলা পুলিশের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। একই সাথে আইন- শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মাল হেফাজতের পাশাপাশি সকল ক্ষেত্রে জেলা পুলিশ জনগনের সেবায় সর্বদা পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেলনাজিম উদ্দীন, গুইমারা থানা অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন ও অফিসার ইনচার্জের সহধর্মিণী নাছরিন সালেহা আরিফ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, গুইমারা প্রেসক্লাব সভাপতি মো: নুরুল আলম ,সাধারন সম্পাদক মো: দুলাল আহমেদসহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগন আরো উপস্হিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় পুলিশের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ

০৯:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪