
মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষীপুর প্রতিনিধি
লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়।
আজ ০২ মার্চ আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় কয়েকটি মুদি ও ফলের দোকান এবং কাচাবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান কার্যক্রম সম্পন্ন করা হয়।
যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেডলাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ী মিজানুর রহমান (৩৮)-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০১টি মামলায় মোট ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এই সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন আমরা প্রতিদিন কমল নগর বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে মেয়াদ হিন পণ্য বিক্রি ও চওড়া মূল্যে পণ্য বিক্রি দায়ে একজনকে জরিমানা করেছি এবং কি আমাদের এই অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 



















