ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।

খুলনার সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গরদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মৃত জহির সরদারের ছেলে। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহম্মেদ জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে খুলনাগামী মোটরসাইকেলকে পেছন দিক দিয়ে একটি দ্রুতগামী ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা খলিলুর রহমান ঘটনাস্থলে নিহত ও মোটরসাইকেলচালক সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৩৫) সামান্য আহত হয়। নাজমুলকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত খলিলুরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালক-হেলপারকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

০৯:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪