ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ এক চোরাকারবারী আটক

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁয় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ মহাসিন মল্লিক (৪০) নামে এক চোর কারবারিকে আটক করেছে বিজিবি।

২৪ মার্চ,রবিবার রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মহাসিন মল্লিক রানীনগর উপজেলার সৌলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি টাস্কফোর্স দল ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোর কারবারি মহাসিন মল্লিক পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল,দুইটি মোবাইল, নগদ ১৩৫১০ টাকা জব্দ করা হয়।
পরে আটক মহাসিন মল্লিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ এক চোরাকারবারী আটক

০৩:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪