ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা

শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছায় বিশ্বজিৎ দাশ (৪০) নামে এক ঔষধ ব্যবসায়ী গঁলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার রাড়ুলী ইউপির কাঠিপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। সে কাঠিপাড়ার মৃত আনন্দ দাশের ছেলে। অভাবী সংসারে একমাত্র বৃদ্ধা মা ও প্রতিবন্ধী বড় ভাইকে রেখে এমন আত্মাহননের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানাগেছে, বিশ্বজিৎ ঋনের দায়ে মানষিকভাবে বিকারগ্রস্থ ছিল। সর্বশেষ বাড়ীর উঠানের ছবেদা গাছে গঁলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।স্থানীয় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম জানান, বিশ্বজিৎ দাশ নিরীহ মানুষ ছিলেন। ভিটে-বাড়ী ছাড়া তার কিছুই নেই। বিয়ে না করে সে একমাত্র মা ও প্রতিবন্ধী ভাইকে নিয়ে কষ্টে সংসার চালাতো। তিনি ধারনা করছেন ঋণের দায়ে সে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা তার।এ ঘটনায় ইউপি সদস্য নিজেই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু’র মামলা করেছেন।এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় থানার অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যা পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা তিনি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা

০৪:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪