ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার

নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) ।
মঙ্গলবার (১২ মার্চ ) খাগড়াছড়ি পৌরসভার পূর্ব ইসলামপুর দারুল উলুম তা’লীমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য
এ ইফতারের আয়োজন করেন।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, পূর্বের মতই এ প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করবো।
তিনি মাদ্রাসার সকল এতিম ছাত্রদের খোঁজ নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি ছাত্রদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের ছাত্রদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদদেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরে তিনি এতিম ছাত্রদের সাথে দোয়া -মুনাজাতে অংশগ্রহণ করেন। এতিম ছাত্রদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মকসুদুল করিমসহ এতিমখানার শিক্ষক এ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার

০২:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪