
স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলার গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা এলাকায় ওমর ফারুকের ঘরের উত্তর পার্শ্বে জমিতে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল বড়ুয়া নামে ১ জনকে আটক করে গুইমারা থানা পুলিশ। পুলিশ সূত্রে যানা যায় রাসেল বড়ুয়া ডাক্তার টিলা গ্রামের মৃনাল বড়ুয়ার ছেলে। আটককৃতের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গুইমারার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, ব্যক্তি, পরিবার,সমাজ ও দেশের জন্য অভিশাপ। সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একটু খোজ রাখুন আপনার সন্তান, আপনার ভাই কেথায় যাচ্ছে, কার সাথে মিশছে। একজন মাদকাসক্ত সদস্য একটা পরিবারের সারাজীবনের কান্না।তাই আসুন মাদকের বিরুদ্ধে তথ্য দিই, মাদকমুক্ত পরিবার গড়ি।
প্রতিনিধির নাম 



















