
শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছা থানাপুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করেছে। গদাইপুর ও হরিঢালী ইউনিয়ন থেকে শনি ও রোববার তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, গত ৮ ও ১০ ফেব্রয়ারী উপজেলার কপিলমুনি ইউনিয়নে নাবা ও হাউলী দুটি প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ টি ফ্যান সহ প্রায় দুই লক্ষ টাকা মালামাল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলায় উপ-পুলিশ পরিদর্শক শাহাজুল উন্নত প্রযুক্তি ব্যবহার করে উপজেলার মটবাটি থেকে আশাশুনী থানার বল্লবপুর গ্রামের দাউদ গাজীর ছেলে সেলিম হোসেন(২৭) ও হরিঢালী ইউনিয়ন থেকে তালা থানার মরকুলিয়া জাহান আলী সরদারের ছেলে কওছার সরদা(৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, চোর মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
প্রতিনিধির নাম 



















